,

রাজধানীতে প্রাইভেট কারের দখলে ৭০ ভাগ রাস্তা (ভিডিও)

roadরাজধানীর ৭০ ভাগ সড়ক মাত্র ১৫ ভাগ যাত্রীর দখলে। গণপরিবহন ব্যবস্থার নাযুক পরিস্থিতিতে ঢাকার সড়কে দিনদিন বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। ফলে যানজটের পাশাপাশি নগরিতে বাড়ছে অবৈধ পার্কিং। সমস্যা সমাধানে পরিকল্পীত নগরায়ন আর গণপরিবহন ব্যবস্থার উন্নত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ঢাকা মহানগরীর প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলীর রাস্তায় যানজটের দৃশ্য নিত্যদিনের। জীবিকার তাগিদে বা জীবনের প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা যানজটে অপেক্ষা করে গন্তেব্যে ছুটে চলে নগরবাসী।
বিআরটিএ’র তথ্য অনুযায়ী প্রায় ১০ লাখ নিবন্ধিত মোটরযান চলাচল করছে রাজধানীর সড়কে। এর মধ্যে বাস ২৩ হাজার ৮শ’ ১৯ টি, মিনিবাস ১১ হাজার ১শ’ ৩টি। বিপরীতে প্রাইভেট কার রয়েছে ২ লাখ ৪৬ হাজার ৩শ’ ২৫ টি।
ঢাকার প্রায় ১৫ ভাগ যাত্রী এখন প্রাইভেট কারে যাতায়াত করেন। তাদের দখলে থাকে ৭০ ভাগ রাস্ত। বাসে যাতায়াত করেন প্রায় ৫০ ভাগ যাত্রী। তারা ব্যবহার করছেন ৭ থেকে ৮ ভাগ রাস্তা। বাকি যাত্রীরা রিকশা বা অন্যান্য যানবাহন ব্যবহার করেন।
যানজট নিরসনে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ, রাস্তার আধুনিকায়ন ও পরিকল্পিত নগরায়নের তাগিদ বিশ্লেষকদের ।
নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘যানজটের জন্য বিজ্ঞানসম্মত পর্যালোচনা, জরিপ এবং পরিকল্পনা দেয়া হয়েছে। এখন যদি আমাদের নগর কর্তৃপক্ষ সেটা গ্রহণ না করেন বা বাস্তবায়ন না করেন তাহলে কাকে দোষ দেয়া যায়’।
ব্যক্তিগত গাড়ি বাড়ার কারণে রাজধানীর সড়কগুলোতে অবৈধ পার্কিংও বাড়ছে। বাড়িয়ে দিচ্ছে যানজটের মাত্রা। পার্কিং ব্যবস্থা না থাকায় ব্যক্তিগত গাড়ি পার্কিয়ের ভিন্ন চিন্তা করছে পুলিশের ট্রাফিক বিভাগ।
এদিকে যানজট নিরসনে আগামী মার্চ মাস থেকে রাজধানীর কয়েকটি সড়কে ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সূত্র: ইনডিপেনডেন্ট টিভি.

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে