,

সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাফল্যের প্রশংসা ইউরোপীয় ইউনিয়ন

euনিউজ ডেস্ক : বাংলাদেশের সন্ত্রাসবাদ বিরোধী উদ্যোগ, নারীর ক্ষমতায়ন, দারিদ্র দূরীকরণ এবং জিডিপি প্রবৃদ্ধির প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন পিয়েরে মেয়াউডন।
আজ রাজধানীর একটি হোটেলে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ‘ডিক্যাব’ আয়োজিত ‘ডিক্যাব টকস’-এ তিনি এ কথা বলেন। ডিক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টির সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদুর রহমান পান্থ।

ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, তারা বাংলাদেশে কোন ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন না কেননা এদেশের সরকার সন্ত্রাসী ঘটনাগুলো পর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা ভীত নই কিন্তু সচেতন ……১ জুলাইয়ের ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।’

তিনি বিদেশীদের পাশাপাশি দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার উপরও গুরুত্বারোপ করেন।
ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইংল্যান্ড ক্রিকেট দলের সাম্প্রতিক ঢাকা সফরে প্রমাণিত হয়েছে, এদেশে নিরাপত্তা পরিস্থিতির লক্ষ্যনীয় অগ্রগতি হয়েছে।

তিনি সন্ত্রাসবাদ ও জলবায়ু পরিবর্তনকে বৈশ্বিক সমস্যা হিসেবেও উল্লেখ করেন। রাষ্ট্রদূত জানান, আগামি ২০ ডিসেম্বর বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিতব্য ‘ইইউ- বাংলাদেশ জয়েন্ট কমিশন’-এর সাব-গ্রুপের বৈঠকে সুশাসন, মানবাধিকার ও অভিবাসন, বাণিজ্য, অর্থনৈতিক ও উন্নয়ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে