,

খাদিজার হাতে অস্ত্রোপচার চলছে

 

নিজস্ব প্রতিবেদক : সিলেট এমসি কলেজে বখাটে বদরুল আলমের হামলায় আহত খাদিজা আক্তার নাগির্সের হাতের অস্ত্রোপচার শুরু হয়েছে। সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর স্কায়ার হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসক ডা. মেজবা উদ্দিন আহম্মেদের নেতৃত্বে একটি দল অস্ত্রোপচার শুরু করেছেন।

image-2338

খাদিজার মামা আব্দুল বাসেত বিবার্তাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চিকিৎসকরা খাদিজাকে বেলা ২টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছেন।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসের বখাটে বদরুল আলম অমানবকিভাবে খাদিজাকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকার স্কায়ার হাসপাতালে নিয়ে আসেন।

৪ অক্টোবর বিকালে স্কয়ার হাসপাতালে তার দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে রাখা হয় লাইফ সাপোর্টে। গত বুধবার সকাল ৯টায় লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। এরপর থেকে এখন পর্যন্ত তিনি লাইফ সাপোর্ট ছাড়াই রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে