বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিমুদ্দিন হত্যায় অংশ নেয় পাঁচজন : মনিরুল

1469606991নিউজ ডেস্ক : ব্লগার নাজিমুদ্দিন সামাদ হত্যাকাণ্ডে পাঁচজন জড়িত ছিলেন বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসির) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আজ সোমবার ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মনিরুল ইসলাম বলেন, নাজিমুদ্দিন হত্যায় মামলায় গ্রেপ্তার হওয়া রাশেদুন্নবী আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। ২০১৫ সালে তিনি এই সংগঠনে যোগ দেন। এরপর তিনি দাওয়াতের মাধ্যমে সদস্য সংগ্রহের কাজ করছিলেন। পাশাপাশি অপারেশন শাখার দায়িত্বও পালন করছিলেন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে রাশেদুন্নবী জানিয়েছেন, নাজমুদ্দিন হত্যার পরিকল্পনার অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে একটি বাসা ভাড়া নেওয়া হয়। এই হত্যায় অংশ নেন তিনিসহ পাঁচজন। তাদের মধ্যে চারজনের হাতে চাপাতি ও একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। কাউন্টার টেররিজম প্রধান জানান, রাশেদুন্নবীকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্প্রতি বিশিষ্ট ব্যক্তিদের হত্যার হুমকির বিষয়ে মনিরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একটি ব্যক্তিগত নম্বর থেকে হুমকিগুলো দেওয়া হয়েছে। হুমকিদাতা কোনো সংগঠনের সঙ্গে জড়িত কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। গত ৬ এপ্রিল রাতে সূত্রাপুরের একরামপুরে নাজিমুদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গতকাল রাতে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে রাশেদুন্নবীকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ও গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডের ছয় মাস পর এই ঘটনায় প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ