বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতু প্রসঙ্গ এড়িয়ে গেলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

102005world_bank1_kalerkantho_picনিউজ ডেস্ক : পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংকের অর্থায়ন প্রত্যাহার করা নিয়ে মূল্যায়ন জানতে চাইলে প্রসঙ্গটি এড়িয়ে গেলেন সংস্থাটির প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

আজ সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। তখন তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প নেওয়া হয়। সম্ভাব্য দুর্নীতির অভিযোগ এনে সংস্থাটি তাদের প্রতিশ্রুত অর্থায়ন প্রত্যাহার করে নেয়। এরপর বাংলাদেশ নিজস্ব অর্থায়নে এই সেতুর কাজ অব্যাহত রেখেছে।

পদ্মা সেতু বিষয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে জিম ইয়ং কিমের মূল্যায়ন ও অনুভূতি কী তা জানতে চান এক সাংবাদিক। এ সময় কিম বলেন, ‘বাংলাদেশ অনেক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশের অন্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে বিশ্বব্যাংক তাদের বিনিয়োগ অব্যাহত রাখছে।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ