বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা-মোদি দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা প্রসঙ্গ গুরুত্ব পায়নি

p-12-550x325-1নিউজ ডেস্ক : গোয়াতে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়ার অঙ্গিকার ব্যক্ত করেছে। রবিবার রাতে ব্রিকস ও বিমসটেক আউটরিচের অবকাশে নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
সে আলোচনায় জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ ঠিক কি মডেল অনুসরণ করছে ভারতের প্রধানমন্ত্রী সে ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছেন বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়। এছাড়া সার্কের সম্মেলন করা এই মুহূর্তে অর্থহীন সে বিষয়েও দুই দেশ একমত হয়েছে।
গোয়াতে ২৪ ঘন্টার সংক্ষিপ্ত সফরে বিমসটেক আউটরিচে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সেই বৈঠক আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে। দুজনের মধ্যে চলতি বছরে এটি ছিল প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। প্রত্যাশিতভাবেই তাদের মধ্যে প্রায় সব দ্বিপাক্ষিক বিষয় নিয়েই আলোচনা হয়েছে।
ঢাকার গুলশানে জঙ্গি হামলার পর এই প্রথম দুইজনের মুখোমুখি বৈঠক হল। বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ কি ধরনের নীতি অনুসরণ করছে সে ব্যাপারে নরেন্দ্র মোদি সাগ্রহে খোঁজ-খবর নিয়েছেন। শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন।
খুব সম্প্রতি ভারত ও বাংলাদেশ উভয়ই প্রায় একইসঙ্গে ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। তারপর থেকে ঐ জোটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।
সার্কের বদলে বিমসটেকেই ভারত বা বাংলাদেশ এখন থেকে বেশি গুরুত্ব দিবেন বলে অনেক পর্যবেক্ষক ধারণা করছেন। এই প্রসঙ্গটিও দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে উঠেছিল বলে নিশ্চিত করেছে শহীদুল হক।
শহীদুল হক বলেন, সার্কের বিষয়ে কথা হয়েছে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তাতে সার্ক সম্মেলন হওয়ার কোন অর্থ নেই।
অমীমাংসিত তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে কথা হলেও প্রসঙ্গটি সেভাবে উঠেনি বলেও জানিয়েছে বাংলাদেশ।
তবে আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে আসতে পারে সে ব্যাপারে দু দেশের মধ্যে কথাবার্তা চলছে বলে ইঙ্গিত দেয়া হয়েছে। দুই প্রধানমন্ত্রী এ বিষয়ে একমত হয়েছেন যে তাদের মধ্যে আরও বেশি করে দ্বিপাক্ষিক সফর আয়োজন হওয়া দরকার। প্রয়োজনে প্রটোকল ভেঙ্গেও।
সূত্র: বিবিসি বাংলা.

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ