,

২০১৮’র মধ্যে নেপালের সাথে রেল যোগাযোগ চালু

 

নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সালের মধ্যে নেপালের সাথে সরাসরি রেল যোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার সচিবালয়ে নেপালের বাণিজ্যমন্ত্রী রোমি গুচান তাকালির সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে খুলনা থেকে ভারত পর্যন্ত রেললাইন অাছে। অন্যদিকে ভারত থেকে নেপালে রেলপথ আছে, এই চুক্তি বাস্তবায়ন হলে সরাসরি নেপালের সাথে আমরা রেল যোগাযোগ স্থাপন করতে পারব। এছাড়া মংলা থেকে খুলনা পর্যন্ত রেলপথ স্থাপনের কাজ চলছে। এই রেলপথ ব্যবহার করে পণ্য আমদানি-রফতানি সহজ হবে।

image-2186

তিনি বলেন, বিবিআাইএন (বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল) চারদেশীয় আন্তঃদেশীয় সংযোগ প্রকল্পের আওতায় এই রেল যোগাযোগ হবে। ফলে ‘ফ্রি ট্রেড’র সুযোগ তৈরি হবে।

মন্ত্রী জানান, চুক্তি বাস্তবায়ন হলে নেপাল আমাদের মংলা সমুদ্রবন্দর ব্যবহার করতে পারবে। নেপাল অন্য দেশ থেকে আমদানি করা পণ্য খালাস করে মংলা রেলওয়ে দিয়ে নেপালে নেয়া যাবে।

নেপালের সাথে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে জানিয়ে তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নেপালের সাথে যৌথভাবে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা সম্ভব হলে লক্ষ্যমাত্রা বাস্তবায়ন একধাপ এগিয়ে যাবে।

এসময় ভারত কাছের (নেয়ারেস্ট) রাষ্ট্র হলেও বাংলাদেশকে বন্ধু (ডিয়ারেস্ট) রাষ্ট্র বলে মন্তব্য করেন নেপালের বাণিজ্যমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে