,

জোড়া শিশুর চিকিৎসার সকল খরচ বহন করবে সরকার : নাসিম

1457613762নিউজ ডেস্ক : দুই মাথা, চার হাত ও চার পায়ের একটি জোড়া (পাইগোপেগাস) মেয়ে শিশুর চিকিৎসার সকল খরচ বহন করবে সরকার।
আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী ঢাকা মেডিকেলের চিকিৎসাসেবা ও পরিষ্কার পরিচ্ছন্নতা পরিদর্শনে এলে এই শিশুর পিতা-মাতা ও ডাক্তাররা জোড়া শিশুর বিষয়ে মন্ত্রীকে অবগত করেন। মোহাম্মদ নাসিম শিশুর পিতা-মাতা ও সংশ্লিষ্ট ডাক্তারদের সাথে কথা বলেন এবং এই জোড়া শিশুটির চিকিৎসার সকল ব্যয় সরকারিভাবে বহন করার ঘোষণা দেন।

শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাহানূর ইসরাম জানান, বর্তমানে শিশুটি ঢামেকের শিশু সার্জারি বিভাগের ২০৫ নম্বর ওয়ার্ডে আছে। শিশুটির বয়স ১৮ দিন। শিশুটির গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। সে স্বাভাবিকভাবে বাড়িতে জন্ম নেয়।

এই জোড়া শিশুর চিকিৎসার বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমি ডাক্তারদের সাথে কথা বলেছি। এই জোড়া শিশু অপরেশন করে আলাদা করতে হবে এবং তা করা সম্ভব। তার চিকিৎসার সকল খরচ সরকার বহন করবে।’

ঢাকা মেডিকেলে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ ৪ জন নিহত হওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। চালকের দায়িত্বহীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তাকে ইতোমধ্যে গ্রেফতারও করা হয়েছে। তার শাস্তি নিশ্চিত করা হবে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে. মিজানুর রহমান, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জিরি ইনস্টিটিউটের সমন্নয়ক ডা. সামন্ত লাল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে