,

মানিকগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আ. লীগের চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

chairmanনিউজ ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আফসার উদ্দিন সরকার। আজ শনিবার বিকেলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার তাকে নির্বাচিত ঘোষণা করেন।

উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর মানিকগঞ্জ গড়পাড়া ও জাগির ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ শনিবার জাগির ও গড়পাড়া ইউনিয়নে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের দিন ছিল।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এদিন গড়পাড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আফসার উদ্দিন সরকার, স্বতন্ত্র থেকে আব্দুল খালেক ও ওসমান গনি এবং জাগির ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের জাকির হোসেন, বিএনপির সেলিম হোসেন, জাতীয়পার্টি দেলোয়ার হোসেন ও স্বতন্ত্র শহিদুল ইসলাম চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে গড়পাড়া ও জাগির ইউনিয়নে বাছাইয়ে একজন করে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়। অপরদিকে গড়পাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ার এই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে