বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার খাদিজার হাতে অস্ত্রোপচারের সম্ভাবনা

 

নিজস্ব প্রতিবেদক : বখাটের হামলায় গুরুতর আহত সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের হাতে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সোমবারে অস্ত্রোপচারের সম্ভাবনা আছে। তবে এ ব্যাপারে আগামীকাল রোববার পরীক্ষার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খাদিজার পরিবারকে জানিয়েছেন চিকিৎসকরা।

khadiza1476543684

খাদিজার মামা আব্দুল বাসেত বলেন, সোমবার হাতে অস্ত্রোপচার করা হতে পারে, আবার নাও হতে পারে। অস্ত্রোপচার করতে হলে খাদিজাকে অচেতন করতে হবে। অচেতন করলে যদি আবার কোনো সমস্যা হয়, সে ব্যাপারে চিকিৎসকরা চিন্তায় আছেন। চিকিৎকরা আমাদের মতামত জানতে চেয়েছিলেন। চিকিৎসকদের আমরা বলেছি যেটা ভালো হয়, আপনারা তা করেন। তবে আমরাও চিন্তিত। তাই আগামীকাল পরীক্ষা-নীরিক্ষা করে চিকিৎসকরা যদি মনে করেন যে অস্ত্রোপচার করলে সমস্যা হওয়ার আশঙ্কা কম, তাহলে সোমবার অস্ত্রোপচার করবেন। তা না হলে আরো চার থেকে পাঁচ দিন দেরি হবে।

তিনি জানান, চিকিৎসকরা জানিয়েছেন, খাদিজাকে ডাক দিলে চোখ মেলে তাকায়। কিন্তু কথা বলতে পারে না। তার শরীরের বাম পাশ অবশ হয়ে আছে। এটা ঠিক হতে অনেক সময় লাগবে।

এদিকে স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন সাংবাদিকদের জানান, খাদিজার হাতের ‘মাসল চেইন’ কেটে গেছে। অস্ত্রোপচার হাতে হলেও তাকে লাইফ সাপোর্টে রাখতে হবে।

গত ৩ অক্টোবর বখাটে বদরুল আলমের হামলার শিকার হন খাদিজা। প্রথমে তাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতেল নেওয়া হয়। পরে ৪ অক্টোবর রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। এদিন বিকেলে খাদিজার মাথায় দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়। তখন থেকে লাইফ সাপোর্টে ছিলেন খাদিজা। অবস্থার উন্নতি হলে গত বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্ট থেকে বাইরে আনা হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ