,

ঢামেকে অ্যাম্বুলেন্সচাপায় দুজন নিহত

photo-1476509042নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগসংলগ্ন পুলিশ ক্যাম্পের কাছে দ্রুতগামী অ্যাম্বুলেন্সের চাপায় দুজন নিহত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাকিব (৭)। নিহত অজ্ঞাত অপরজনের বয়স ৬৫ বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচজন। তারা হলো সজীব (৬), তার মা সূর্য বেগম (৪০), নিহত শাকিলের মা গুলেনুর বেগম (৩০), রমজান (৪০) ও বাচ্চু মিয়া (৩০)। তাদের ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত সাকিবদের বাসা রাজধানীর সূত্রাপুর এলাকায়। তার বাবা ফেরদৌস মিয়া জানান, তাঁরা সূত্রাপুর এলাকায় থাকেন। কিছুদিন আগে তাঁর ছেলে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। তার চিকিৎসার জন্য আজ সকালে ঢামেকে নিয়ে আসেন তিনি। জরুরি বিভাগে ঢোকার আগে দ্রুতগামী অ্যাম্বুলেন্সটি তাঁর স্ত্রী ও ছেলেকে চাপা দেয়। এতে একজন নিহত ও একজন আহত হয়। তবে তিনি ও তাঁর আরেক সন্তান বেঁচে যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে