,

স্মৃতিসৌধের পথে চীনা প্রেসিডেন্ট

china1নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল থেকে স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা হন তিনি।

এদিকে স্মৃতিসৌধে তাকে স্বাগত জানাবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ।

জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, চীনা প্রেসিডেন্টকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। ঢাকা জেলা পুলিশ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তার খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করছেন।

শি জিনপিং জাতীয় স্মৃতি সৌধে পৌঁছে প্রথমে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে ১ মিনিট নীরবতা পালন করবেন। এসময় বিউগলে বেঁজে উঠবে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে অনুভূতি লিখবেন এই রাষ্ট্রপ্রধান। সর্বশেষে ভিআইপি বাগানে ১টি উদয় পদ্ম ফুলের চারা রোপণ করবেন। এরপর সেখান থেকে গাড়িবহরে আবার ঢাকার পথে রওনা হবেন ।

এরআগে শুক্রবার (১৪ অক্টোবর) সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে স্বাগত জানান। এদিকে আজ সকাল ১০টায় ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে