,

ফরিদপুর জেলার কাউন্সিলর পুতুল ও মাশরুর মিতু

image-3186নিজস্ব প্রতিবেদক : কাউন্সিলর হয়ে আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল। স্বামী খন্দকার মাশরুর হোসেন মিতুও আছেন তাঁর সঙ্গে। তাঁরা দুজনই ফরিদপুর জেলা আওয়ামী লীগ থেকে প্রতিনিধিত্ব করবেন।

আওয়ামী লীগের নির্ভরযোগ্য একটি সূত্র ঢাকাটাইমসকে জানান, ফরিদপুর জেলা আওয়ামী লীগ কাউন্সিলদের যে তালিকা কেন্দ্রে পাঠিয়েছে তাতে পুতুল ও মাশরুর হোসেনের নাম আছে। যদিও এর আগে জানানো হয়েছিল পুতুল ঢাকা মহানগর দক্ষিণ শাখা থেকে কাউন্সিলর হচ্ছেন।

আগামী ২২-২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা কাউন্সিলদের হাতেই থাকে। তাদের ভোটেই কমিটি গঠিত হয়।

শিশু মনোরোগ বিশেষজ্ঞ সায়মা হোসেন পুতুল অটিজম নিয়ে কাজ করছেন। তিনি গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন। এছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এসোসিয়েশন অব স্কুল সাইকোলজিস্টের সদস্য।

খন্দকার মাশরুর হোসেন মিতু বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে। তিনি এবং পুতুল দুজনই কানাডা প্রবাসী।

সম্মেলনে রংপুর আওয়ামী লীগ থেকে কাউন্সিলর হয়েছেন প্রধানমন্ত্রীপুত্র ও বিশিষ্ট প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি ঢাকা মহানগর উত্তর শাখা থেকে কাউন্সিলর হয়েছেন। তাঁর মা বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের কাউন্সিল হিসেবে সম্মেলনে যোগ দেবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে