বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ ও র‌্যাবের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

006_242805পুলিশ ও র‌্যাবের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। র‌্যাব পুলিশেরই অংশ। দুই-একটি বিষয় নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে তা প্রচারের কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় কেন্দ্রীয় খেলাঘর আসর আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ ও র‌্যাবের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই। একটি পরিবারে থাকলে ভাই-বোনদের মধ্যেও কিছু সমস্যা হতে পারে। তবে এটি নিয়ে আমরা চিন্তিত নয়।’

সম্প্রতি পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে র‌্যাবের সদস্যদের দায়িত্ব পালনে বাধা ও মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান বরাবর একটি অভিযোগপত্র পাঠান।

অভিযোগে লিখেছেন, ‘এ ব্যাপারে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রধারী দুটি দলের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া পুলিশ বাহিনী তথা সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হতে পারে।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত