,

সাহায্য ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন খাদিজা

222নিজস্ব প্রতিবেদক : খাদিজা বেগমসিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস কোনো সাহায্য ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। গতকাল বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালের চিকিৎসকেরা তাঁর শরীর থেকে ভেন্টিলেটর খুলে নেন। সন্ধ্যায় এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

৩ অক্টোবর ছাত্রলীগের শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক বদরুল আলম খাদিজাকে কুপিয়ে আহত করেন। তিনি এমসি কলেজ থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে আক্রমণের শিকার হন। ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন তিনি। পরে অচেতন অবস্থায় স্কয়ার হাসপাতালে পৌঁছান ওই দিন দিবাগত রাতে। তখন থেকেই তিনি ভেন্টিলেটরে ছিলেন।

খাদিজার চিকিৎসক ও স্কয়ার হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের পরামর্শক রেজাউস সাত্তার বলেন, ‘খাদিজা ভালো আছেন। নিজে নিজে শ্বাস নিতে পারছেন। প্রায়ই চোখ মেলে তাকাচ্ছেন এবং ডান হাত ও ডান পা নাড়ছেন। এখনো ডাকলে সাড়া দিচ্ছেন না, তবে অগ্রগতি আশাব্যঞ্জক।’

চিকিৎসকেরা আরও জানিয়েছেন, খাদিজা কোনো সহায়তা ছাড়া শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন কি না, এতে তাঁর মস্তিষ্কে আলাদাভাবে কোনো চাপ পড়ছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। খাদিজা শরীরের ডান পাশ নাড়াতে পারলেও বাঁ পাশ এখনো নাড়াতে পারছেন না। তাঁর অবস্থা সম্পর্কে আরও ভালোভাবে জানতে দু-তিন সপ্তাহ সময় লাগবে।

এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম খাদিজাকে দেখতে স্কয়ার হাসপাতালে যান। সেখান থেকে বেরিয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকার খাদিজার চিকিৎসার সব ব্যয়ভার বহন করবে।

খাদিজার বড় ভাই শাহিন আহমেদ তাঁর বোনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমার আম্মা খাদিজার আজকের (বৃহস্পতিবার) ব্যাপারে শুনেছেন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে