,

লিবিয়া যাওয়ার চেষ্টা : শাহ আমানত থেকে ৪০ যাত্রী ফেরত

download-5ভিজিট ভিসা (পর্যটক ভিসা) নিয়ে লিবিয়া যাওয়ার পথে গতকাল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ যাত্রীকে ফ্লাইটে উঠতে দেয়াহয়নি। তাদেরকে বাড়িতে ফেরৎ পাঠানো হয়েছে। বিভিন্ন দালালের হাতে লাখ লাখ টাকা খুইয়ে এরা ভিজিট ভিসা নিয়ে লিবিয়া যাচ্ছিলেন।

সূত্র জানিয়েছে, গতকাল বিকেলে ফ্লাই দুবাই এবং ওমান এয়ারের নির্ধারিত দুটি ফ্লাইট ছিল। এই দুটি ফ্লাইটে পাবনা, বিবাড়িয়া এবং কুমিল্লা এলাকার ৪০ জন মানুষ ভিজিট ভিসা নিয়ে লিবিয়া যাওয়ার জন্য বোর্ডিং পাশের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে কেউ মাসকাট হয়ে লিবিয়া এবং কেউ কেউ আবুধাবী হয়ে লিবিয়া যাওয়ার কথা ছিল। ভিজিট ভিসা নিয়ে লিবিয়া যাওয়ার জন্য ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিলেও তারা কেউ পর্যটক হওয়ার মতো অবস্থাসম্পন্ন নন। এরা বিভিন্ন দালালের কাছে লাখ লাখ টাকা দিয়ে লিবিয়া যাওয়ার ভিসা সংগ্রহ করে। অধিকাংশ সময় ভিজিট ভিসা নিয়ে লিবিয়া বিমানবন্দরে পৌঁছুলেও সেদেশে প্রবেশ করতে পারে না। লিবিয়া ইমিগ্রেশন বিমানবন্দরে তাদের আটক করে সেখানেই আটকে রাখে এবং পরবর্তীতে ফিরতি ফ্লাইট ধরে পাঠিয়ে দেয়। আবার কেউ কেউ ইমিগ্রেশন করিয়ে বিমানবন্দরের বাইরে যেতে পারলেও সেখানে অবৈধভাবে কাজ করতে গিয়ে ধরা পড়ে। পরবর্তীতে নানা নির্যাতন সহ্য করে দেশে ফেরৎ আসতে বাধ্য হয়। এ অবস্থায় গতকাল বিমানবন্দরে ৪০ জন যাত্রীকে আটক করে তাদের বাড়িতে ফেরৎ পাঠানো হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার নুরআলম বলেছেন, পরবর্তীতে এরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তাদেরকে বিমানবন্দর থেকে ফেরৎ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে