,

খাদিজার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের লাইফ সাপোর্ট পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার লাইফ সাপোর্ট খুলে দেওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন, লাইফ সাপোর্ট ছাড়া খাদিজা কত সময় থাকতে পারেন সে বিষয়ে পরীক্ষা করেছেন তারা।

khadiza1476351634
চিকিৎসকেরা জানিয়েছেন, খাদিজা ভালোই সাড়া দিচ্ছেন এবং শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। লাইফ সাপোর্ট ছাড়া সব সময় শ্বাস নিতে পারলে লাইফ সাপোর্ট পুরোপুরি খুলে দেওয়া হবে।

বেলা পৌনে তিনটার দিকে এ কথা জানান স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালট্যান্ট মির্জা নাজিম উদ্দিন।

তিনি বলেন, ‘আমরা লাইফ সাপোর্ট খুলে টেস্ট করছি যে, খাদিজা কতক্ষণ থাকতে পারেন।’

যদি খাদিজা লাইফ সাপোর্ট ছাড়া থাকতে পারেন তাহলে তা সংবাদ মাধ্যমকে জানানো হবে বলেও জানান এই চিকিৎসক।

গত ৩ অক্টোবর সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজের পুকুরপাড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল আলম অমানবিকভাবে খাদিজাকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

খাদিজার শরীরের বিভিন্ন স্থানে, বিশেষত মাথার আঘাত ছিল গুরুতর। ওই হাসপাতালে মাথায় প্রথম দফা অস্ত্রোপচারের পর ওই রাতেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। ৪ অক্টোবর বিকেলে স্কয়ার হাসপাতালে তার দ্বিতীয় দফা অস্ত্রোপচার করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। থাকে রাখা হয় লাইফ সাপোর্টে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে