,

হরতাল চলছে তিন পার্বত্য জেলায়

hortalরাঙামাটি প্রতিনিধি : তিন পার্বত্য জেলায় পাঁচ বাঙালি সংগঠনের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী জাতীয় সংসদে পাসের প্রতিবাদে ও বান্দরবানের গ্রেপ্তার বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে। আজ বৃহস্পতিবার ও আগামী রোববার দুই দফায় ২৪ ঘণ্টা করে হরতাল চলবে।

সরেজমিনে দেখা গেছে, রাঙামাটি শহরের ভেদভেদী, কলেজ গেট, বনরূপা, কাঁঠালতলী, ফিশারি ঘাট, পুরাতন বাসস্টেশন, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং চলছে। বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। দোকানপাট বন্ধ রয়েছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত লোকজন হেঁটে হেঁটে কর্মস্থলে যাচ্ছেন।

হরতাল পালনকারী সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য সম–অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের নেতা-কর্মীরা ভোর থেকে রাঙামাটি শহরের বিভিন্ন জায়গায় পিকেটিং করছেন।

রাঙামাটি পুলিশ সুপার (এসপি) মো. সাঈদ তারিকুল হাসানের ভাষ্য, হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

৬ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। এর আগে এ বছরের ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন (সংশোধন) ২০১৬ চূড়ান্ত অনুমোদন লাভ করে। ৫ আগস্ট সংশোধনী আইনে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন এবং ৮ আগস্ট তা গেজেট আকারে প্রকাশিত হয়।

পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি ও বাঙালিদের পাঁচটি সংগঠনের আহ্বায়ক আক্কাস আল মামুন গত মঙ্গলবার বলেন, ‘পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনীতে শুধু উপজাতিদের প্রাধান্য দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘তিন পার্বত্য জেলার প্রশাসনের তথ্য অনুযায়ী, ৩১ হাজার ৬২০ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। কিন্তু তাদের ভূমির কবুলিয়ত দেওয়ার সময় প্রথা, রীতি ও পদ্ধতি অনুসরণ করা হয়নি। তাই তারা সবাই ভূমি হারাবে। অথচ তাদের রাষ্ট্রীয় প্রয়োজনে পুনর্বাসন করা হয়েছিল।’

আক্কাস আল মামুন আরও বলেন, ‘ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে স্থানীয় কোনো বাঙালি প্রতিনিধিকে রাখা হয়নি। আমরা মনে করি, আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং সার্কেল-প্রধানের প্রতিনিধিরা কোনোভাবে জনসংহতি সমিতি ও ইউপিডিএফের প্রভাবমুক্ত হতে পারবেন না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে