বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মতো কুঁজোর দলের পক্ষে আন্দোলন সম্ভব নয়ঃ নৌ পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে কুঁজোর দল আখ্যায়িত করে তাদের দ্বারা আন্দোলন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান।তিনি বলেন, ‌“কুঁজো মানুষের অনেক সময় চিৎ হয়ে শুইতে ইচ্ছে করে, কিন্তু তারা তা পারে না। তেমনিভাবে বিএনপির রাজনীতিতে আন্দোলন করার সাধ জাগে, কিন্তু তারাও পেরে ওঠে না।”বুধবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ঢাকা রিপোটার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য রিপোটার্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

thumb_274_522x341_0_0_crop

বিএনপির আন্দোলন জনগণের উপর নির্ভরশীল নয় উল্লেখ করে শাজাহান খান বলেন, “তাদের আন্দোলন জামায়াত শিবিরের ক্যাডার এবং বিদেশিদের উপর নির্ভরশীল। পাশাপাশি তাদের মূল উদ্দেশ্য হলো, যে কোনো মূল্যে যুদ্ধপরাধীদের রক্ষা করা।”

বড় বড় নদীকে দখলমুক্ত করতে কাজ করছে সরকার জানিয়ে মন্ত্রী বলেন, “ঢাকা শহরে নদী এবং ভূমিকে দখলমুক্ত করতে প্রতিনিয়ত আমাদেরকে কঠোর নীতি অনুশীলন করতে হচ্ছে। পাশাপাশি নদীগুলোকে রক্ষা করার জন্য জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর উদ্দেশ্যই হল দারিদ্র্য বিমোচন করা। এজন্য তিনি সাধারণ জনগণের জন্য বহু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।”মিট দ্য রিপোটার্স অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, প্রচার সম্পাদক কাফি কামাল, সমাজকল্যাণ সম্পাদক জিলানী মিল্টন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত