,

খাদিজার অবস্থার আরো উন্নতি

 

নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থা আগের থেকে আরো উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার ও চিকিৎসকরা।বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর মির্জা নাজিম উদ্দিন রাইজিংবিডিকে বলেন, ‘খাদিজার অবস্থা আগের থেকে আরো উন্নতি হয়েছে। সে ভালো আছে।’

khadiza1476268115

তিনি আরো বলেন, দুইদিন আগে তার গলায় ছোট একটি অপারেশন করে নলের মাধ্যমে অক্সিজেনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এ ব্যবস্থাকে চিকিৎসা বিজ্ঞানে প্যাসেকটিমি বলা হয়। এর মাধ্যমে খাদিজাকে লাইফ সাপোর্টের নির্ভরতা কমিয়ে আনা যাবে।

খাদিজার বাবা সিলেট থেকে মুঠোফোনে রাইজিংবিডিকে বলেন, ‘চিকিৎসকরা বলছেন খাদিজা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আল্লাহর রহমত হলে শিগগিরই তার ভেন্টিলেশন খুলে দেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর খাদিজাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী বদরুল আলম। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রথম দফা অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

৪ অক্টোবর স্কয়ার হাসপাতালে দ্বিতীয় দফা অস্ত্রোপচার শেষে ৯৬ ঘণ্টা পর খাদিজার অবস্থার উন্নতি হয় বলে জানান চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে