,

সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে সবাইকে জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।ঐক্য, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মানুষের ঐতিহ্য বলেও উল্লেখ করেন তিনি।

hamid1476175966

মঙ্গলবার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বিজয়া দশমীতে হিন্দু সম্প্রদায়কে অভিনন্দন জানান তিনি।রাষ্ট্রপতি বলেন, ‘পূজা পার্বনসহ অন্যান্য উৎসব বাংলার শাশ্বত ঐতিহ্য ও সংস্কৃতির গভীর থেকে উৎসারিত। তাই উৎসব ধর্মের গণ্ডিতে কখনো আবদ্ধ থাকেনি। ধর্ম সম্প্রদায়ের, কিন্তু উৎসব সর্বজনীন।’

শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, ধর্মান্ধ ও কুসংস্কার মুক্ত থাকুক দেশ ও জাতি এ প্রত্যাশা করেন রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম ও ধর্মমন্ত্রী মতিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ধ্রবেশানন্দ মহারাজসহ হিন্দু নেতারা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারও রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ ছাড়া ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে