বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত জঙ্গি নাজমুলের স্ত্রী রিমান্ডে

image-1284নিজস্ব প্রতিবেদক : ঢাকার অদূরে আশুলিয়ায় র‍্যাবের অভিযানে নিহত নাজমুল হক ওরফে আবদুর রহমান ওরফে বাবুর স্ত্রী শাহনাজ আক্তার ওরফে রুমির দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম (সিজিএম) আদালতের জ্যেষ্ঠ হাকিম মো. শাহীনুর রহমান এই আদেশ দেন।

আশুলিয়া থানায় করা পৃথক দুটি মামলায় পুলিশের পক্ষ থেকে এই আসামিকে দশ দিন করে বিশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ মোল্লা। আসামি শাহনাজকে আদালতে হাজির করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, পলাতক জঙ্গিদের খুঁজে বের করা এবং অস্ত্রের উৎস সন্ধানে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

সিজিএম আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বলেন, সন্ত্রাস বিরোধী আইন এবং অস্ত্র আইনে করা পৃথক দুটি মামলায় আসামি শাহনাজকে দশ দিন করে বিশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই মামলায় পাঁচ দিন করে দশ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

গত ৮ অক্টোবর ঢাকার আশুলিয়ায় র‍্যাবের অভিযানে ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে আহত হয়ে পরে হাসপাতালে মারা যান নাজমুল। তাঁকে নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির মূল অর্থদাতা বলে দাবি করে র‍্যাব। নাজমুলের স্ত্রী শাহনাজকে আসামি করে র‍্যাব-৪-এর উপপরিচালক হুমায়ুন কবির আশুলিয়া থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা করেন। ওই অভিযানের সময় নাজমুল-শাহনাজ দম্পতির তিন সন্তানকেও আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মোরশেদ মোল্লা বলেন, আসামি শাহনাজের এক সন্তানকে সেফ হোমে রাখা হয়েছে। অন্য দুজন শাহনাজের সঙ্গেই আছে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত