বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকে ঝুঁকি ভাতা দেওয়া হোক : নাসিম

nasimনিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, তখন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। জীবনের ঝুঁকি আজও আছে। আজ সচিবালয়ের লিফটে আটকা পড়ে এ ঝুঁকি বেড়ে গেছে। তাই আমাকেও ঝুঁকি ভাতা দেয়া হোক।

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। এর আগে বিকেলে সচিবালয়ের লিফটে আটকা পড়েছিলেন তিনি।

সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল হামিদ মানসিক রোগীদের জন্য ঝুঁকি ভাতা প্রদানের আবেদন জানালে মন্ত্রী তার বক্তব্যে পাল্টা নিজের জীবনের ঝুঁকি ভাতার কথা শোনান।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম প্রমুখ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান খান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত