,

জঙ্গিদের দুর্বল করে দেওয়া হয়েছে : আইজিপি

igpaনিজস্ব প্রতিবেদক : আইন-শৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে জঙ্গিদেরকে অনেকটা দুর্বল করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি একেএম শহীদুল হক।সোমবার নারায়ণগঞ্জ বন্দর থানার লাঙ্গলবন্ধ রাজঘাটে দুর্গাপূজা উৎসব পরিদর্শনে এসে তিনি এ সব কথা বলেন।

আইজিপি বলেন, ‘যারা জঙ্গিবাদ করে, তাদের কাছে বার্তা চলে গেছে যে এ দেশে জঙ্গিবাদের কোনও ঠাঁই নেই।’ আর ‘নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীসহ অন্যরা নিহত হলেও জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আর তাদের জঙ্গিদের অর্থের উৎসও তদন্ত করে দেখা হচ্ছে।’

পুলিশ প্রধান বলেন,‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার পরিশ্রমের কারণে এ দেশ থেকে আজ জঙ্গি মুক্ত হচ্ছে।’
দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে আইজিপি বলেন,‘সারা দেশে ৩০ হাজার পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই। গোটা দেশে নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে। কোনও অশুভ শক্তি এ পূজা উৎসবকে বাধাগ্রস্ত করতে পারবে না।

ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম মাহফুজুল হক নুরুজ্জামান, ডিআইজি (হাইওয়ে) ফখরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মঈনুল হক, বন্দর থানার ওসি আবুল কালাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর চন্দ্র সাহা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিখন সরকার সিপন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে