,

মিয়ানমার থেকে ২০ বাংলাদেশীকে ফেরত

meyenটেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : মিয়ানমারে আটকে পড়া বিশ বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে দুইটি শিশুও রয়েছে বলে জানা গেছে।

টেকনাফ স্থল বন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দুই দিন ধরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যাত্রীদের ইমিগ্রেশন বন্ধ রয়েছে। এতে দুই দেশে গমনকারী যাত্রীরা আটকা পড়ে যায়। তবে আজ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মিয়ানমার থেকে ট্রলার যোগে বাংলাদেশী ২০ যাত্রীকে ফেরত পাঠানো হয়েছে। মিয়ানমারের সাথে আলোচনার মাধ্যমে পরবর্তীতে ইমিগ্রেশন চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা জানান, গত শনিবার মিয়ানমারের ঘটনার পর থেকে আতংকের মধ্যে ছিলাম। এমন কি কারো সাথে কোন ভাবে যোগাযোগ করাও সম্ভব হয়নি। আজ বিকালে তারা একটি ট্রলারে করে দুই শিশুসহ ২০ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। দেশে চলে আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে