,

প্রথম বাঙালি কার্ডিনাল হলেন ঢাকার আর্চবিশপ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি` রোজারিওকে কার্ডিনাল পদ মর্যাদা দিয়েছেন পোপ ফ্রান্সিস।রোববার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিস পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে ১৭ জন কার্ডিনালের নাম ঘোষণা করেন, তাদের মধ্যে প্যাট্রিক ডি`রোজারিও’র নাম রয়েছে।

pop120161010175151

ডি`রোজারিও হচ্ছেন প্রথম বাঙালি যিনি কার্ডিনাল হলেন। সাধারণত পোপের ঘনিষ্ঠ মহলের সদস্য হন কার্ডিনালরা । পৃথিবীজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের চার্চগুলো পরিচালনার ক্ষেত্রে কার্ডিনালরা পোপকে সহায়তা করেন।

নতুন ১৭ জনকে নিয়ে ভ্যাটিকানে কার্ডিনালের সংখ্যা প্রায় ২০০তে দাঁড়ালো। আগামী ২১শে নভেম্বর ভ্যাটিকানে এক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে নতুন কার্ডিনালদের দায়িত্ব দেয়া হবে।

ভ্যাটিকানের নিয়ম অনুযায়ী, কোন একটি দেশ থেকে কার্ডিনাল নির্বাচিত হতে হলে সে দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা এবং চার্চের সংখ্যা বিবেচনা করা হয়।

৭৩-বছর বয়সী প্যাট্রিক ডি`রোজারিও জন্ম বরিশাল জেলার পাদ্রি শিবপুর এলাকায়। ১৯৭২ সালে তিনি ফাদার বা যাজক হয়েছিলেন। যাজক হিসেবে ১৮ বছর দায়িত্ব পালনের পর ডি`রোজারিও ১৯৯০ সালে বিশপ নির্বাচিত হন। এরপর তিনি রাজশাহীতে ধর্ম প্রদেশের দায়িত্ব নেন।

বাংলাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এ ধরনের সাতটি ধর্ম প্রদেশ রয়েছে। প্রতিটি ধর্মপ্রদেশের আওতায় বেশ কিছু গির্জা থাকে। রাজশাহীর পর ডি`রোজারিও ১৯৯৫ সালে চট্টগ্রাম ধর্মপ্রদেশের দায়িত্ব গ্রহণ করেন।
২০১০ সালে প্যাট্রিক তিনি ঢাকার আর্চবিশপ হিসেবে দায়িত্ব পান। আর্চবিশপ হচ্ছেন বাংলাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু।বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও জানান, কোন বাঙালি এর আগে কখনো কার্ডিনাল নির্বাচিত হতে পারেননি।তিনি বলেন, বর্তমান পোপ ফ্রান্সিস শুধু ইউরোপ বা আমেরিকা নয়, এশিয়া ও আফ্রিকার দেশগুলোকেও যে গুরুত্ব দিচ্ছেন, বাংলাদেশ থেকে কার্ডিনাল বাছাই করা তার একটি উদাহরণ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে