,

তৈরি পোশাক খাতে শীর্ষে চীন তারপরই বাংলাদেশ (ভিডিও)

p-7বিশ্ববাজারে তৈরি পোশাক খাতে শীর্ষে রয়েছে চীন আর তারপরই বাংলাদেশ। কিন্তু দু-দেশের বাণিজ্য ঘাটতিও বিস্তর! অর্থনীতিবিদরা মনে করেন চীনে পোশাক রপ্তানীর হার বাড়লে কমে আসবে এই ঘাটতি। আর ব্যবসায়ী নেতারা মনে করেন চীনের মধ্যবিত্তের পোশাকের বাজারে বাংলাদেশের অনুপ্রবেশের এখনই সময় চাই শুল´মুক্ত প্রবেশাধিকারও।
অর্থনীতিসহ যেকোনো মানদন্ডে চীনের পোশাক শিল্পের সাথে পাল্লা দিয়ে এগুচ্ছে বাংলাদেশ। গেল বছর গার্মেন্টস পণ্যের বিশ্ববাজারে বাংলাদেশের হিস্যা দাঁড়িয়েছে ৫ দশমিক ৯ শতাংশ। রপ্তানির মার্কারে দ্বিতীয় অবস্থানে অবিচল ‘মেইড ইন বাংলাদেশ’। যেখানে ৪৫১ বিলিয়ন মার্কিন ডলারের বাজারে চীন একাই রপ্তানি করেছে ১৭৫ বিলিয়ন ডলার অর্থাৎ বিশ্ববাজারে তাদের হিস্যা প্রায় ৪০ শতাংশ।
অন্যদিকে দুটি দেশের মধ্যে বাণিজ্য ঘাটতিও বাড়ছে ধারাবাহিকভাবেই। তবে অর্থনীতিবিদরা মনে করেন এই দূরত্ব কমিয়ে আনতে চীনেই রফতানি পরিসর বাড়ানোর পাশাপাশি চাই শুল্কমুক্ত প্রবেশাধিকার।
বিজিএমইএ ২০২১ সালে বিশ্ববাজারে বাংলাদেশের গার্মেন্টস পণ্য রপ্তানির লক্ষমাত্রা ৫০ বিলিয়ন ডলারে নির্ধারণ করেছে।
তবে অর্থনীতিবিদ ড.মোস্তাফিজুর রহমানসহ বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিত উদ্যোগে চীনের বাজারে পোশাক প্রবেশে এর দ্বিগুন অর্জনও সম্ভব।
চীনে মধ্যম মানের তৈরী পোশাকের বাজারেও বাংলাদেশের অংশীদারিত্ব বাড়লে কমে আসবে বাণিজ্য ঘাটতি এমনটাই মত সংশ্লিষ্টদের।
সূত্র: একুশেটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে