বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই জঙ্গির ২০ বছর কারাদণ্ড

n-gonj-jmb_27362_1476090608নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে দুই জঙ্গিকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন জেলা বিশেষ ট্রাইব্যুনাল আদালত।

একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

সোমবার দুপুরে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুন নাহার আসামিদের উপস্থিতিতে এ দণ্ড ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দরের ফরাজিকান্দা এলাকার মৃত. কামালউদ্দিনের ছেলে জেএমবির সদস্য সাইফুল ইসলাম (২০) ও একই এলাকার হোসেনের ছেলে মাহাবুব (২২)।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি যুগান্তরকে বলেন, ২০০৭ সালের ৭ জানুয়ারি টাঙ্গাইল থেকে সাইফুল ইসলামকে বিস্ফোরকসহ গ্রেফতার করে র‌্যাবের একটি টিম।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওইদিন রাতেই নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে মাহাবুবকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডেটোনেটর, ২২টি লোহার হ্যান্ড গ্রেনেড, ৮৬ পৃষ্ঠার জিহাদী বইসহ বিস্ফোরক সরঞ্জামাদি।

ওই ঘটনায় আদমজীনগর র‌্যাব-১১ এর ডিএডি আবদুস সালাম বাদী হয়ে বন্দর থানায় বিস্ফোরক আইনে এই মামলাটি করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত