,

নিহত জঙ্গিদের পরিচয় জানাতে ডিএমপির অনুরোধ

14516351_872430426221867_9119868487830823335_nনিজস্ব প্রতিবেদক : গাজীপুরের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত সাত জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কেউ তাঁদের প্রকৃত পরিচয় জানলে ডিএমপির ফেসবুক পেজের ইনবক্স, হ্যালো সিটি অ্যাপস অথবা গাজীপুর জেলা পুলিশকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে জানানো হয়, জঙ্গিরা বিভিন্ন সময় ও জায়গায় বিভিন্ন নাম ব্যবহার করে। তদন্তের স্বার্থে তাঁদের প্রকৃত পরিচয় জানা জরুরি।

গত শনিবার গাজীপুরের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় একটি বাড়িতে সন্দেহজনক জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট। সেখানে সন্দেহভাজন সাত জঙ্গি নিহত হন। একই দিনে গাজীপুরের হাঁড়িনালে অভিযানে দুজন, টাঙ্গাইলে দুজন ও ঢাকার অদূরে আশুলিয়ায় একজন সন্দেহভাজন জঙ্গি নিহত হন। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নিহত কয়েকজন জঙ্গির নাম জানানো হলেও পরিচয়ের সত্যতা মেলেনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে