,

মুন্সীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষ, আহত ৭

10050610নিউজ ডেস্ক : ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার সমেষপুর বাসস্ট্যাডের কাছে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

আজ সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদুর রহমান জানান, সংর্ঘষের ঘটনা শুনেছি এবং ঘটনাস্থলে যাচ্ছি।

সংশ্লিষ্টরা জানান, মাওয়া থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যান ও ঢাকা থেকে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতরা সবাই পিকআপের যাত্রী। তারা মাওয়া মাছের আড়ত থেকে মাছ কিনে ঢাকা যাত্রাবাড়ী যাচ্ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে