বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে চার শিশু হত্যা মামলায় আদালতে  এক আসামীর উপর অপর  আসামীর হামলা

1476044341152বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের আলোচিত চার শিশু হত্যা মামলায় আইনজীবী নিয়োগে জটিলতার অবসান হয়েছে। বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে নতুন আইনজীবী নিয়োগ করেছেন জেলা প্রশাসক। রোববার জেলা প্রশাসকের এক আদেশে হবিগঞ্জের সিনিয়র আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজনকে এ হত্যা মামলা পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এর আগে মামলার বাদী আব্দাল মিয়া জেলা প্রশাসক বরাবর আবেদন করেন, মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় এটি রাষ্ট্রপক্ষের নিয়োজিত স্পেশাল পিপি আবুল হাসেম মোল্লা মাসুমের একার পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। তিনি একা মামলা পরিচালনা করলে বাদী ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাবিনা আলম রোববার এ আদেশ দেন। এদিকে মামলার নির্ধারিত তারিখে রোববার এ বিষয়টি উত্থাপন করে রাষ্ট্রপক্ষের পূর্ববর্তী আইনজীবী স্পেশাল পিপি আবুল হাশেম মোল্লা মাসুমের পরিবর্তে আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরীকে পরিচালনার দায়িত্ব দেয়া
হয়। এ প্রেক্ষিতে ত্রিলোক কান্তি চৌধুরী বিজন আগামী ধার্য তারিখ থেকে মামলা পরিচালনা করবেন। জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে আগামী ধার্য তারিখের আগে মামলার সিডিসহ প্রয়োজনীয় কাগজপত্র ত্রিলোক কান্তি চৌধুরী বিজনের নিকট হস্তান্তরের নির্দেশ দেয়া হয়।
রোববার দুপুরে এ মামলার নির্ধারিত তারিখ থাকায় আসামি আবদুল আলী বাঘাল, তার পুত্র জুয়েল, রুবেল, হাবিবুর রহমান আরজু, ছায়েদ ওরফে সাহেদকে জেলা দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ সময় মামলার প্রধান আসামি আবদুল আলী বাঘালের জামিন আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে তার জামিন না-মঞ্জুর করে আগামী ১৬ই অক্টোবর মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন জেলা ও দায়রা জজ আতাব উল্লাহ।
এদিকে ১৬৪ ধারা জবানবন্দিতে ঘটনার দায় স্বীকার করা নিয়ে কোর্ট হাজতে আসামি আরজু ও সাহেদের মাঝে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাহেদ ক্ষিপ্ত হয়ে আরজুর ওপর হামলা চালায়। এতে আরজু গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ বিষয়টি নিশ্চিত করেন আরজুর স্ত্রী জামিনা আক্তার জান্নাত। তিনি আদালতে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রসঙ্গত, গত ১২ই ফেব্রুয়ারি বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু নিখোঁজ হয়। পাঁচ দিন পর বাড়ির অদূরে বালুমহাল থেকে মাটিচাপা দেয়া অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ মামলায় গত ৪ঠা এপ্রিল তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। তাদের মধ্যে বাচ্চু মিয়া র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত