বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে সার্জেন্টরা’

truckনিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইকবাল আহমেদের নেতৃত্বে যানবাহনের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে সার্জেন্টরা চাঁদাবাজি করছে। তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলেই যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে।

প্রতিদিন ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ফার্মগেট, কারওয়ান বাজার, বিজয় স্বরণী, খামার বাড়ি, মানিক মিয়া এভিনিউ এলাকায় সার্জেন্টদের দিয়ে কোন অপরাধ ছাড়াই মামলার ভয় দেখিয়ে প্রতি গাড়ি থেকে টাকা আদায় করা হচ্ছে। এই অভিযোগ রাস্তায় চলাচলকারী বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের।

আবার তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে কেউ অস্বীকার করলে তার যানবাহনের বিরুদ্ধে কোন অভিযোগ ছাড়াই একাধিক মামলা দেওয়া হচ্ছে। আর যদি কোন গাড়ি চালক বা হেলপাড়ের কাছে দাবিকৃত টাকা না থাকলে বিকাশের মাধ্যমে সার্জেন্ট ও আনসাদের মাধ্যমে টাকা আদায় করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। শুধু বাস, ট্রাক, মোটর সাইকেল নয়, রিকসা, ভ্যান, সিএনজি এবং ব্যাটারি চালিত অটো আটকিয়েও টাকা আদায় করা হচ্ছে।

ফার্মগেট আনন্দ বাস টার্মিনাল ও ফার্মগেট পুলিশ বক্সের কাছে প্রতি দিন ভোরের দিকে দেখা যায়, কাচা শাক সবজি, ফল ও মাছের ট্রাক আটকানো হয়। এরপর তাদের কাছে সার্জেন্টরা টাকা দাবি করে। একপর্যায়ে গাড়িতের রেকার লাগানোর ভয় ও মামলার হুমকি দেওয়া হয়। এরপর তাদের কাছে টাকা না থাকায় বিকাশের মাধ্যমে ওই সব ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের পর গাড়ি ছেড়ে দেয়া হয়।

রোববার সকালে ফার্মগেট পুলিশ বক্সের পাশের ফুটওভার ব্রিজের নিচে একটি ফলের গাড়ি একজন সার্জেন্ট আটক করে। এরপর এক আনসার সদস্য এগিয়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়ায়। এরপর গাড়ির চালকের কাছ থেকে গাড়ির কাগজ নিয়ে নেয়। এরপর ফলের ব্যবসায়ীর সঙ্গে কথা বলে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।

গাড়ি চালক মামুন জানান, আমরা রাস্তায় সব ব্যবস্থা করেই গাড়ি চালাই। প্রতি মাসেই এই বক্সের পুলিশকে টাকা দেই। শুধু এখানেই নয়, বাদামতুলী থেকে উত্তরা পর্যন্ত বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট ও ট্রাফিক ইন্সপেক্টরদের টাকা দেই। আর তাদের যদি নিয়মিত টাকা না দেই, তা হলে প্রতিদিনই মামলা খেতে হবে। ফার্মগেট পার্কের দক্ষিণ পাশের বাস স্ট্যান্ডে যে সব গাড়িতে যাত্রী তোলা হয়। তার প্রতিটি গাড়ি থেকেই নিয়মিত মাসহারা আদায় করা হয়।

বাসের হেলপার ও চালকরা জানান, এখানে বাস থামানোর জন্য পুলিশকে নিয়মিত টাকা দিতে হয়। আর এই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট ও ট্রাফিক ইন্সপেক্টর ও আনসার সদস্যদের জন্য চাঁদা দিতে হয়। চাঁদা না দিয়ে সেখানে তাদেরকে দাঁড়াতেই দেওয়া হয়না বলে তারা অভিযোগ করেন।

সুমন নামের এক সিএনজি চালক জানান, তেজগাঁও এলাকায় সিএনজি নিয়ে আসলে হয় টাকা দিতে হয়, না হলে মামলা খেতে হয়। ফলে বাধ্য হওই আমির সার্জেন্টদের টাকা দেই। ফার্মগেট বাস স্ট্যান্ডের পূর্ব পাশে নাম প্রকাশ না করার শর্তে এক হকার বলেন, আগে ফুটপাতে প্রকাশ্যেই বসা যেত। এখন আমরা ফুটপাতে বসতে পারি না। সার্জেন্টরা বলেন, তাদের উপরের স্যারেরা নিষেধ করেছেন। তারা বলছেন, ট্রাফিক ইন্সপেক্টর নতুন আসছেন। তাকে ম্যানেজ করতে হবে। আর ম্যানেজ করার জন্য তদবির করা হচ্ছে। কিন্তু তিনি যা দাবি করেছেন, তার আমরা দিতে পারবো না। এজন্য ফুটপাতে বসলেও বেশী সময় থাকতে পারি না।

অপর এক সূত্র জানায়, ট্রাফিক পূলিশের ইন্সপেক্টর ইকবাল আহমেদ তেজগাঁও জোনে আসার আগে মিরপুরে ছিলেন। তার চাঁদাবাজির বিরুদ্ধে কয়েক দফায় ব্যবসায়ীরা রাস্তায় নেমে মিছিল ও রাস্তায় অবরোধের ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের সাথে দাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে তাকে সেখান থেকে বদলী করা হয়েছে।

কারওয়ান বাজার এলাকার এক কাঁচামাল ব্যবসায়ী হাসান শেখ জানান, সারাদেশ থেকে কাচা তরিতরকারী ভর্তি ট্রাক কারওয়ান বাজারে আনা হয়। প্রতিদিন সন্ধ্যার পর থেকেই ট্রাক আসা শুরু করে। সারারাত পর্যন্ত এই মাল ভর্তি ট্রাক আসা যাওয়া করে। কিন্তু ফার্মগেট এলাকায় আসার পরও ট্রাফিক পুলিশ ও সার্জেন্টরা ঝামেলা করে। বিভিন্ন অজুহাতে গাড়ি আটক করা হয়। আর সার্জেন্টদের টাকা দিতে হয়। তাদের দাবিকৃত টাকা না দিলে ট্রাকের বিরুদ্ধে মামলা অথবা রেকার লাগানোর ভয় দেখানো হয়।

এব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর ইকবাল আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, কোন সার্জেন্ট তার নামে চাঁদা আদায় করে কি না তা তার জানা নেই বলে জানান। সূত্র: আমার সংবাদ

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ