বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলাগাছের সাথে শত্রুতা

নিজস্ব প্রতিবেদক : সামাজিক কোন্দালের জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের কৃষক আবু তালেব হোসেন মিন্টু নামের এক কৃষকের ২ শতাধিক পরিপক্ক কলার কাঁদি কেটে দিয়েছে প্রতিপক্ষরা।রোববার ভোররাতে উয়দপুর গ্রামের মাঠের ২২ কাঠা জমির কলার কাঁদি কর্তন করা হয়েছে।কৃষক মিন্টু জানান, ওই গ্রামের মাঠে নিজের ২২ কাঠা জমিতে টাকা ধার করে কলার চাষ করেন তিনি।গত শুক্রবার স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ১’শ কাঁদি কলা বিক্রি করে দিয়েছে। রোববার তা কাটার কথা ছিল। কিন্তু দুবৃর্ত্তরা রোববার ভোররাতে কলা ক্ষেতের সকল কাঁদি কেটে দিয়েছে। এতে তার অনেক টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তিনি।

unnamed-1

স্থানীয় কৃষক সোবাহান মন্ডল বলেন, কারও সাথে যদি শত্রুতা থাকে তাহলে তার ক্ষতি করুক। ফসলের ক্ষতি করা কোন বিবেকহীন মানুষের কাজ নয়।আর এক কৃষক রহিম বিশ্বাস বলেন, সারাবছর কষ্ট করে সেই ফসল ঘরে তোলার সময় যারা কেটে দিল তাদের শনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া উচিত।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত