বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আগামী নির্বাচনে জয়ী হওয়াই সম্মেলনের চ্যালেঞ্জ’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগের আগামী সম্মেলনে শেখ হাসিনার নেতৃত্বে নবীন প্রবীণের সমন্বয়ে শক্তিশালী একটি কমিটি হবে। আর এ সম্মেলনের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আগামী ২০১৯ সালের নির্বাচনে জয়ী হওয়া।

image-1353

রবিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ তিনবার ক্ষমতায় এসেছে। বাংলাদেশ বিশ্ববাসীর চোখে একটি রোল মডেল হিসেবে অবস্থান করছে। সুতরাং তিনিই নেতা। তিনি পুনরায় দলের সভাপতি হবেন। তার বিকল্প নেই।

তিনি আরো বলেন, জাতীয় সম্মেলনে আমরা সবাই কর্মী হিসেবে কাজ করবো। নেতা হিসেবে থাকবেন শুধু একজন। তিনি জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সকল অর্জন কোনো ভাবেই নষ্ট করা যাবে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দলের কেন্দ্রীয় নেতা পাঠ ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত