বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি রানার জামিন হাইকোর্টেও নামঞ্জুর

1472056945নিউজ ডেস্ক : মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় জামিন পাননি টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। রবিবার তার জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী অবকাশকালীন ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন। এর আগে নিম্ন আদালত জামিন আবেদন খারিজ করে দিয়ে রানাকে কারাগারে পাঠিয়েছিলো। পরে কারাগার থেকে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।

আবেদনে বলা হয় যে, জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেয়ার জন্য তার জামিন প্রয়োজন। আবেদনের পক্ষে আইনজীবী আব্দুল মতিন খশরু ও আব্দুল বাসেত মজুমদার শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন নামঞ্জুর করে আদেশ দেন। আদালত বলেন, অপরাধের গুরুত্ব অনুযায়ী রানাকে জামিন দেয়া ঠিক হবে না। এর আগে টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যার ঘটনায় করা মামলায় টাঙ্গাইলের প্রভাবশালী খান পরিবারের সদস্য ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তাঁর তিন ভাইসহ ১৪ জনকে দায়ী কর হয়।

২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল থানায় মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি টাঙ্গাইল মডেল থানার পুলিশ তদন্ত করলেও পরে এর তদন্তভার জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত