,

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান বেনজীরের

benjir1468740314নারায়ণগঞ্জ প্রতিনিধি : আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে জঙ্গিদের প্রতি আহ্বান জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। আত্মসমর্পণ করলে জঙ্গিদের পুনর্বাসন করা হবে বলে জানান তিনি।
গতকাল শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় সর্বজনীন ১৩৪তম দুর্গোৎসব পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বেনজীর আহমেদ এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, জঙ্গিরা এ দেশের কোনো ক্ষতি করতে পারবে না। ইঁদুরের গর্তে ধোঁয়া দিয়ে জঙ্গিদের বের করে এনে নিশ্চিহ্ন করা হবে। যারা জঙ্গিবাদের পথে চলে গেছে, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের প্রতি আহ্বান জানান তিনি।
দশমী পর্যন্ত দুর্গাপূজা নিরাপদ থাকবে বলে হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করেন বেনজীর আহমেদ।
মন্দির পরিদর্শনের সময় বেনজীরের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মঈনুল হক, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর সাহা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে