,

পাকিস্তান লিগে ১০ বাংলাদেশি ক্রিকেটার

psl-bangladeshi-player20161009093751পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে চলতি মাসের ১৮ এবং ১৯ তারিখে। আর এই আসরের জন্য হয়ে গেছে খেলোয়াড় ড্রাফটের তালিকা। সেই তালিকায় আছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার। তারা হলেন : সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, শুভাগত হোম এবং সৌম্য সরকার।

তালিকায় থাকা ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো প্ল্যাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার, ইমার্জিং। সবচেয়ে উপরে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান। ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশি কোনো খেলোয়াড় না থাকলেও গোল্ড ক্যাটাগরিতে আছেন তিনজন- মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও শাহরিয়ার নাফিস। বাকি ছয় জন ক্রিকেটার আছেন সিলভার ক্যাটাগরিতে।

আগের বারের মতো এবারো পাকিস্তান সুপার লিগে থাকছে পাঁচটি দল। মূল লড়াই শুরুর আগে ১৯ অক্টোবর হবে খেলোয়াড়দের ড্রাফট। এবারের আসরে ড্রাফটে আছে দেশি-বিদেশি মিলে ৪১৪ জন ক্রিকেটার। পিএসলের দ্বিতীয় আসরে আগের আসর থেকে ক্রিকেটারদের মূল্য ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ফাইনাল ম্যাচটি পাকিস্তানের আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে