,

সেই ৩ নারী ‘জঙ্গি’ ডিবি কার্যালয়ে

1475939623নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি রাজধানীর আজিমপুরের একটি বাসায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযানকালে আটক আহত তিন নারী ‘জঙ্গি’ সদস্যকে চিকিৎসার পর শনিবার হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে শনিবার দুপুরে কাউন্টার টেরোরিজমের এসপি আহসানউল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যান। এরা হলেন- খাদিজা, শারমিন ও শায়লা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটির আবাসিক চিকিৎসক জেসমিন নাহার জানান, শারমিনের শরীরে গুলি এবং শায়লা ও খাদিজার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অবস্থা ভালো হয়ে যাওয়ায় শনিবার তাদের ছাড়পত্র দেয়া হয়।

পুলিশ গত ১০ সেপ্টেম্বর পুরানো ঢাকার আজিমপুরস্থ বিজিবি ২ নম্বর গেট সংলগ্ন একটি বাসার দ্বিতীয় তলায় জঙ্গি আস্তানায় অভিযান চালায়। এ সময় পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক জঙ্গি নিহত এবং পুলিশের ৫ সদস্য আহত হন।

ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এই ৩ নারীকে আটক করে পুলিশ।পরে তাদেরকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে