,

৩০ লাখ টাকাসহ জেএমবির অর্থদাতা আটক

82844b30ee3f21f375ddb82f75058f28-57f8e0158c12cনিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় র‌্যাবের অভিযানে জেএমবির মূল অর্থদাতা আব্দুর রহমান আহত অবস্থায় আটক হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে র‌্যাব-৪ এর একটি দল আশুলিয়ার গাজীরচট এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান শুরু করে। ওই বাড়ি থেকেই আবদুর রহমান ও তার পরিবারের সদস্যদের আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে জঙ্গিদের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে র‍্যাব সন্ধ্যা ৬টার দিকে গাজীরচটের বসুন্ধরা এলাকার আমির মৃধার বাড়িতে অভিযান চালায়। অভিযানের প্রথমেই র‍্যাব তারেক নামের একজনকে আটক করে। তিনি বাড়ির মালিকের শ্যালক এবং বাড়িটির তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন। এরপর র‍্যাব পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে অভিযান শুরু করলে এক যুবক লাফিয়ে নিচে পড়েন। র‍্যাবের তত্ত্বাবধানে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মুফতি মাহমুদ খান জানান, আশুলিয়ার এ অভিযানে আনুমানিক ৩০ লাখ টাকা, একটি অস্ত্র, গোলাবারুদ ও মোবাইল জ্যামার, ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে