বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়া দিচ্ছেন নার্গিস

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি একবার চোখ মেলেছিলেন, ডান হাত ও ডান পায়েও সাড়া দিয়েছেন। শনিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর মির্জা নাজিম উদ্দিন সাংবাদিকদের একথা জানান।

1e2e829fa25d2e502b8cbdc7bb115a5f-57f72446d3dd9
মির্জা নাজিম উদ্দিন বলেন, ‘৯৬ ঘণ্টা পর আমরা একটু বলতে পারি তার (খাদিজা) অবস্থার উন্নতি হয়েছে। আরও দুই থেকে তিন সপ্তাহ পর তার নিউরোলজিক্যাল স্ট্যাটাস বোঝা যাবে। আমরা আশাবাদী, আপনারা জন্য তার দোয়া করবেন।’
পরে সংবাদ সম্মেলনে খাদিজার শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন খাদিজার অপারেশন করা চিকিৎসক নিউরো সার্জন ডা. এ এম রেজাউস সাত্তার। তিনি বলেন, ‘খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে। তার শরীর রেসপন্স করছে।’

খাদিজার মত গুরুতর আহত রোগীদের ক্ষেত্রে ৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করতে পারলে ভালো হতো উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু আমরা খাদিজাকে পেয়েছি ১২ থেকে ১৪ ঘণ্টা পর। সময়ের সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কের অবস্থা বোঝা যাবে। সে একবার চোখ খুলেছিলো। এছাড়া তার ডান হাত ও ডান পা রেসপন্স করেছে।’

রেজাউস সাত্তার বলেন, ‘আগে খাদিজার বাঁচার সম্ভাবনা ছিলো ৫ শতাংশ, এখন সেটা বেড়ে হয়েছে ১০ শতাংশ। সে যখন স্কয়ার হাসপাতালে আসে তখন তার চেতনাশক্তি ছিলো ৬/১৫, এখন তা ৬/১০ এ রয়েছে।’

সংজ্ঞা ফিরে পাওয়ার পর নার্গিসের অর্থোপেডিকস চিকিৎসকরা তার হাতের চিকিৎসা শুরু করবেন জানিয়ে ডা.এ এম রেজাউস সাত্তার বলেন, ‘এ ধরণের রোগীদের ক্ষেত্রে অঙ্গহানি বড় বিষয় নয়, তার বেঁচে থাকাটাই বড় কথা।’

তিনি আরও বলেন, ‘আগে আমরা সন্দিহান ছিলাম নার্গিস বাঁচবে কিনা, খুব ন্যারো রাস্তায় হাটতে হয়েছে আমাদের।তবে এখন তার সারভাইভাল লেভেল বেড়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় গোল্ডেন আওয়ার বলে একটি কথা আছে। চার ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করতে হয়। কিন্তু আমরা তাকে পেয়েছি ১২ থেকে ১৪ ঘণ্টা পরে।’

উল্লেখ্য, গত ৩ অক্টোবর শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। প্রথমে তাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে তাকে ঢাকায় আনা হয়। এদিন দুপুরে স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ