বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

download-1-11

নিজস্ব প্রতিবেদকদীর্ঘ ৭ বছর পর আগামী এক সপ্তাহের মধ্যে খুলতে যাচ্ছে বহু প্রতিক্ষীত মালয়েশিয়ার শ্রম বাজার। জানা গেছে দুবাই ও রাশিয়ার শ্রমবাজার খোলার আলোচনাও চূড়ান্ত পর্যায়ে। এছাড়া শ্রমবাজার সন্ধানের জন্য সরকার আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানও নিয়োগ দিচ্ছে।
মধ্যপ্রাচ্যের পর মালয়েশিয়াও বাংলাদেশের জন্য বড় শ্রমবাজার হলেও নানা জটিলতায় ২০০৯ সালের ১০ মার্চে বন্ধ হয়ে যায় সম্ভাবনাময় এ বাজার। এছাড়া কেউ কেউ বিকল্প উপায়ে মালয়েশিয়ায় গিয়ে পড়েছেন বিপাকে। এই সংকট কাটাতে প্রায় সাত বছর পর খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। কেবল মালয়েশিয়া নয় নতুন নতুন আরো শ্রমবাজার সৃষ্টির উদ্যোগের কথাও জানালেন সচিব। এ লক্ষ্যে নিয়োগ দেওয়া হচ্ছে পরামর্শক প্রতিষ্ঠানও।
জনশক্তি রপ্তানিকারক ও সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সাথে জনশক্তি ব্যবসায়ীদের দুরত্ব না ঘুচলে এ খাতে গতি ফিরবে না। এবং জনশক্তি রপ্তানি খাতে মন্দা কাটাতে নতুন বাজার খোলার বিকল্প নেই বলেও মনে করেন তারা। কেউ কেউ মনে করেন, সরকারের সঙ্গে জনশক্তি রপ্তানিকারকদের সমন্বয় না থাকায় এ খাতে গতি আসছে না।
সূত্র: ইনডিপেন্ডেন্ট টিভি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত