বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন বাস্তবায়নের বিকল্প নেই: সৈয়দ আশরাফ

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এক দেশে দু’ধরনের আইন থাকতে পারে না। আমাদের দেশ আইনের শাসনের দেশ। আইন বাস্তবায়ন করতে হবে। কেননা আইন বাস্তবায়নের বিকল্প কিছু নেই।

image-1179

শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইডিইবি’র দু’দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে স্পেশাল ইনক্রিমেন্টের বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দেয়ার পরও তা কার্যকর হয় না, এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সাথে আমার বৈঠকের দরকার। প্রধানমন্ত্রীর নির্দেশ কেন মানা হয় নি তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার দরকার। আপনারা সময় করে এ মিলনায়তনেই আলোচনার আয়োজন করুন। আমি এ আলোচনায় থাকব।

জনপ্রশাসন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ কেন বাস্তবায়ন হয় না তা দেখা উচিত। আর আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান বেরিয়ে আসবে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করবেন বলেও জানান।

আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীরবিক্রম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

মো. শামসুর রহমান তার লিখিত বক্তব্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নানা বঞ্চনা ও অবহেলার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবং সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ, চাকরি ও বেতন কমিশনের সুপারিশ রয়েছে। স্পেশাল ইনক্রিমেন্টের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেয়ার পরও এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত