,

ব্যাপক প্রচারণা সত্ত্বেও স্মার্টকার্ডে সারা নেই

id-cardনিউজ ডেস্ক : গণমাধ্যমে হচ্ছে ব্যাপক প্রচার, মসজিদে মাইকিং করা হচ্ছে, মোবাইলে যাচ্ছে এসএমএস। এরপরও স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে হাজির হচ্ছেন না সবাই। এ ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ‘স্মার্ট’ জাতীয় পরিচয়পত্র নিতে নাগরিকদের আগ্রহী করার জন্য প্রচারণা বাড়াতে বলেছেন।

০৬ অক্টোবর বৃহস্পতিবার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করে রকিবউদ্দীন সাংবাদিকদের বলেন, ‘প্রথমে স্মার্টকার্ড নিতে লোকের সমাগম কম ছিল। গ্রামের দিকে হলে মুখে মুখে, একজন থেকে আরেকজনে খবর চলে যায়। কিন্তু, শহরে সবাই আবদ্ধ থাকায় খবর পায় না। গণমাধ্যমের পাশাপাশি মসজিদে মাইকিং করতে বলেছি। এছাড়াও মোবাইলে এসএমএস করতে বলা হয়েছে।’

শুক্র ও শনিবারসহ অন্যান্য ছুটির দিনেও কাজ চলবে বলে জানান তিনি।

গত ৩ অক্টোবর রমনা ও উত্তরা এলাকায় স্মার্টকার্ড বিতরণ শুরু করে নির্বাচন কমিশন। একেক দিন একেক এলাকার ভোটারদের এই কার্ড দেওয়া হচ্ছে। তবে প্রথম তিনদিনের প্রতিদিনই লক্ষ্যমাত্রার প্রায় ৭৫ শতাংশ ভোটার অনুপস্থিত রয়েছেন বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

আগামী ২২ অক্টোবর পর্যন্ত উত্তরার বিভিন্ন এলাকায় এবং ২৬ অক্টোবর পর্যন্ত রমনার এলাকাগুলোতে এই কার্ড বিতরণ চলবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে