,

নার্গিসের সর্বশেষ পরিস্থিতি জানানো হবে বিকালে

115105nargisনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী নৃশংস হামলার শিকার খাদিজা আক্তার নার্গিসের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এদিকে চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা বেগম নার্গিসের সর্বশেষ পরিস্থিতি আজ শুক্রবার (৭ অক্টোবর) বিকালে জানাবেন চিকিৎসকরা। চিকিৎসকদের দেওয়া ৭২ ঘণ্টার পর্যবেক্ষণের সময় শেষ হচ্ছে বিকালে। এরপরই নার্গিসের চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন খাদিজার মামা মো. আবদুল বাসিত।

মো. আবদুল বাসিত জানান, ৭২ ঘণ্টা আজ বিকালে শেষ হচ্ছে। এরপর ডাক্তাররা পরীক্ষা নিরিক্ষা করে দেখবেন তার অবস্থা। এদিকে স্কয়ার হাসপাতলে সূত্রে জানা গেছে, নার্গিসের শারীরিক অবস্থা বিষয়ে একটি ব্রিফিং করা হতে পারে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী নৃশংস হামলার শিকার খাদিজা আক্তার নার্গিসের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম। প্রধানমন্ত্রী তার দপ্তরের মাধ্যমে নিয়মিত নার্গিসের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন বলেও বৃহস্পতিবার জানান এই নেতা।

এর আগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদরুলের বিচার চান খাদিজা আক্তার নার্গিসের বাবা মাসুক মিয়া। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বলেন, ”আর কোনো বদরুলের হাতে যেন কোনো নারী নির্যাতিত না হয়।” বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সকালে মাসুক মিয়া সৌদি আরব থেকে দেশে এসেছেন।

এদিকে, নার্গিসের ভাই শামীম আহমেদ জানান, অপারেশনের পর নার্গিসের অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে ৭২ ঘণ্টা পার না হলে সার্বিক অবস্থা বোঝা যাবে না। তিনিও বোনের ওপর হামলার খবর পেয়ে সম্প্রতি চীন থেকে দেশে এসেছেন।

উল্লেখ্য, গত সোমবার (৩ অক্টোবর) শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। প্রথমে তাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে তাকে ঢাকায় আনা হয়। এদিন দুপুরে স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে