,

সড়ক দুর্ঘটনায় আহত ১০, তীব্র যানজট

4341c57419cae4a10af30b3717f3294a-01-jpgcমির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরের আছিমতলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনার পর তীব্র যানজট সৃষ্টি হয়। ছবিটি আজ শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার পোষ্টকামুরী চরপাড়া থেকে তোলা। ছবি: সোহেল মোহসীন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী বাসের খাদে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আছিমতলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাসের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙেমহাসড়কের ওপর তার ছড়িয়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে যান। তাঁরা আহত ব্যক্তিদের উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে পাঠান।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর ভাষ্য, খালেক এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়। বিদ্যুতের খুঁটি ভেঙে মহাসড়কের ওপর তার পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর পল্লী বিদ্যুতের কর্মীরা মহাসড়কের ওপর পড়ে থাকা তার সরিয়ে নেয়। আজ শুক্রবার সকালে যান চলাচল স্বাভাবিক হয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী পালিয়েছেন।

মির্জাপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সন্তোষ কুমার বলেন, বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় মির্জাপুরের ভাবঘন্ড সাব স্টেশনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন রয়েছেন। আজ শুক্রবার বিকেলের মধ্যে খুঁটি ঠিক করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে