বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পারাবত এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন

1472405004_p-12হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন লেগেছে। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে গেছেন।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে ট্রেনটি মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশনে পৌঁছালে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া স্টেশনমাস্টার মোয়াজ্জেম হক বলেন, পারাবত এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন থেকে এই আগুন লাগে। পরে তা দুটি বগিতে ছড়িয়ে পড়ে। বর্তমানে ওই এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন। যাত্রীরা সবাই ভয়ে ট্রেন থেকে নেমে গেছেন। তবে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। হবিগঞ্জ ও মাধবপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ