,

‘তোমাকেও খাদিজার মতো কোপানো হবে’

fajilatunnesaনিউজ ডেস্ক : শাবি ছাত্রলীগ নেতা বদরুলের ফাঁসির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ফজিলাতুন্নেসাকে মোবাইলে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে মহিলা কলেজের শিক্ষার্থী ফজিলাতুন্নেসা যখন তার সহপাঠীদের নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন তার মায়ের মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে ম্যাসেজ আসে।

তাতে ফজিলাতুন্নেসাকে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়া হয়। না হলে তাকেও খাদিজার মতো কোপানো হবে বলে হুমকি দেয়া হয়।

এ হুমকির পর থেকে ফজিলাতুন্নেসার পরিবারের লোকজনদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

খবর জানাজানির পর মহিলা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যেও ভয় ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান।

তিনি বলেন, আন্দোলনে নেতৃত্বদানকারী কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ফজিলাতুন্নেছার মায়ের মোবাইল ফোনে ম্যাসেজ পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়। এরপর থেকে তার মা আতঙ্কে কান্নাকাটি করছেন এবং মেয়ের মোবাইল ফোন বন্ধ করে দেন।

তবে ফজিলাতুন্নেসা বলেন, হুমকি-ধামকি দিয়ে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। বদরুলের ফাঁসির আগ পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

উল্লেখ্য, গত সোমবার বিকালে এমসি কলেজ ক্যাম্পাসে সরকারি মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলা চালায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষবর্ষের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম।

এ সময় সে চাপাতি দিয়ে খাদিজার শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে। এতে খাদিজা মাথা ও পায়ে গুরুতর আঘাত পান।

পরে খাদিজার সহপাঠী ও স্থানীয়রা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে সোপর্দ করে।

এদিকে, খাদিজার উপর হামলার কথা স্বীকার করে গতকাল বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বদরুল। সে ছাতক উপজেলার মুনিরজ্ঞাতি গ্রামের সাইদুর রহমানের ছেলে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে