,

দ্রুতই বদরুলের বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী বদরুল আলমের বিচার দ্রুত করতে যা প্রয়োজন সরকার তা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকার স্কায়ার হাসপাতালে আহত খাদিজাকে দেখতে এসে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

image-1078

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা একটা ভিন্ন এবং জঘন্যতম ঘটনা। কোপানোর ধরনে বোঝা যায়, এটা কোনো মানুষের কাজ না। বদরুলের প্রতি ঘৃণা জানানোর ভাষা আমার নেই।তিনি বলেন, যারা অপরাধ করে তারা সবাই অপরাধী। আর অপরাধী যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক না কেন প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না।

 

সংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, দেশে আইনশৃঙ্খলার কোনো অবনতি হয়নি। যদি হতো তা হলে দেশের মানুষ ঘর থেকে বের হতো না। দোকানপাঠ খুলতো না।

এর আগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী স্কায়ার হাসপাতালে আসেন।

উল্লেখ্য, শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের ধারালো চাপাতির আঘাতে সোমবার বিকেলে গুরুতর আহত হওয়া খাদিজা আক্তার নার্গিস (২৩) ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে