বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালে বদরুলের বিচার চান খাদিজার বাবা

নিজস্ব প্রতিবেদক : খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করায় দ্রুতবিচার ট্রাইব্যুনালে বদরুল আলমের বিচারের দাবি জানিয়েছেন খাদিজার বাবা মাসুক মিয়া।বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি জানান।মাসুক মিয়া বলেন, ‘আমি এক নির্যাতিত মেয়ের বাবা। গণমাধ্যমের মাধ্যমে সবাইকে বলতে চাই, আপনারা আমার মেয়ের জন্য দোয়া করুন। দ্রুতবিচার ট্রাইব্যুনালে বদরুলের দৃষ্টান্তমূলক বিচার করা হোক।’

khadiza_begum1475753392

তিনি বলেন, ‘আমাদের সবার সন্তান আছে। আপনার বা আমার মেয়ে কোথাও নির্যাতনের শিকার হোক, সেটা কেউই চাইবেন না। কোনো বাবা-মা চাইবেন না বুক খালি করে তার সন্তান চলে যাক। তাই বদরুলের বিচার হওয়া দরকার। কারণ, আর কোনো বদরুল দেখতে চাই না আমরা।’

খাদিজার বড় ভাই শাহীন আহমদ বলেন, ‘ঘটনার পর খাদিজার অবস্থা যতটা ক্রিটিক্যাল ছিল তার চেয়ে এখনকার পরিস্থিতি একটু ভালো। আশা করি, ভালো কিছু হবে।’

তিনি আরো বলেন, ‘বদরুল আলম যে কাজ করেছে, তা অত্যন্ত জঘন্য। আমরা এর বিচার দাবি করছি।’

গত সোমবার সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করে ছাত্রলীগ নেতা বদরুল আলম। খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়া হয়। সেখানে প্রথম দফা অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার বিকেলে খাদিজার দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এখন তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে আছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে খাদিজার পরিবার বলছে, তার অবস্থার উন্নতি হয়েছে। তবে চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কিছু বলছেন না। খাদিজার অবস্থা জানাতে চিকিৎসকরা আরো ২৪ ঘণ্টা সময় নিয়েছেন।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র বদরুল আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটসহ সারা দেশে আন্দোলন করছেন ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত