বেইলি রোডে নতুন ভবন তৈরী হচ্ছে মন্ত্রীদের জন্য
রাজধানীর বেইলি রোডে মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে ছয় তলা বিশিষ্ট একটি ভবন। এই ভবনের প্রতিটি ফ্লাটের আয়তন হবে ২ হাজার ২৪৮ বর্গফুট। ভবনটি নির্মাণে ব্যয় হবে ৪৭ কোটি ৭৫ লাখ টাকা। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বুধবার ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’ নামের এ ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেছেন।
মন্ত্রীদের জন্য নির্মাণাধীন এ ভবনের প্রতিটি ফ্ল্যাটে শয়নকক্ষ চারটি ডাইনিং ও ড্রয়িংরুম সহ ১ হাজার ৪০০ বর্গফুট জায়গা থাকবে অফিস কক্ষের জন্য। পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে অতিথি কক্ষ। নিচতলায় থাকবে গাড়ি পার্কিংয়ের সুবিধা। একত্রে রাখা যাবে ২৭টি গাড়ি। ২০১৮ সালের মাঝামাঝি নাগাদ ভবনের নির্মাণ কাজ শেষ হবে।











